হঠাৎ করেই অসময়ে নওগাঁর বিভিন্ন উপজেলার ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে করে ঘরবাড়ি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শনিবার জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর সহ সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রায় ৩০/৪০মিনিট ধরে বাতাসের এই তান্ডব চলে।
এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কোন প্রাণহানির ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিল শিকারী, দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায় সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।ঝড়ের তান্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা।
পত্নীতলা ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, ‘আমরা মাতাজি রোড ও পুরাতন বাজারে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছি।
জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’সেই সাথে ফায়ার সার্ভিসে কর্মীরাও কাজ করছে।

