বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
খাগড়াছড়ি তে অবরোধ কর্মসূচি প্রত্যাহার
/ ৮২ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:১১ পূর্বাহ্ন

উত্তাল খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,
শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেস বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এন এস আই জেলা প্রধান, ডিজি এফ আই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনার আয়োজন করা হয়। এ বৈঠকে জম্মু ছাত্র জনতা স্পষ্টভাবে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং প্রতিটি শহীদ পরিবার কে নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার বিষয়টি জানানো হয়।
গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে এতে করে সহিংস ও উত্তাল হয়ে পড়ে খাগড়াছড়ি। যদিও মেডিকেল পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের কোন ধরনের আলামত পায়নি তিন সদস্যের চিকিৎসক দল। তবে এ ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা সহিংসতায় এ পর্যন্ত নিহত হয় তিনজন, এবং আহত গুরুতর আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.