বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
শিবচরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, ছয়টি দাবি উত্থাপন ।
/ ১৪০ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

নিয়োগবিধি সংশোধন ও ১৪তম গ্রেড প্রদানের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মাদারীপুরের শিবচর উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ব্যানার টাঙিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এটি সারা দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় আন্দোলনের অংশ। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৭০ জন স্বাস্থ্য সহকারী অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবির বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল নিয়মিত স্বাস্থ্য কার্যক্রম স্থগিত রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

তাদের ছয় দফা দাবিগুলো হলো—
১. বেতন বৈষম্য নিরসন, ২. নিয়োগবিধি সংশোধন, ৩. শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বিজ্ঞান সংযোজন, ৪. ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মসূচিতে শিবচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.