বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাল ইসরায়েল
/ ২১৭ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।গত সপ্তাহে গাজামুখী নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক চাপের মুখে এবার তাদের একটি অংশকে তুরস্কে ফেরত পাঠানো হলো। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরকো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, তাদের তুরস্কের বিমানবন্দরে বিশেষ বিমানে পৌঁছে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের গ্রহণের প্রস্তুতি চলছিল এবং এরপর তারা নিজ নিজ দেশে ফেরত যাবেন।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ১৩৭ জনের মধ্যে অন্তত ৩৬ জন তুরস্কের নাগরিক।এর আগে আরো চারজনকে ফেরত পাঠানো হয়েছিল।গাজায় সংহতি ও ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি নৌযানে ৫০০ জনের বেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরে হানা দিয়ে সবাইকে আটক করে।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, অধিকারকর্মীরা ‘খুব সীমিত পরিমাণ ত্রাণ’ এনেছিলেন এবং তারা ইসরায়েলের মাধ্যমে তা বিতরণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আন্তর্জাতিক মহল এ অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.