বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত, স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের মাইকিং
/ ১১০ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

পার্শ্ববর্তী দেশ ভারতের সিকিম ও অন্যান্য রাজ্যে অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সতর্কতা জারি করে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে।এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে।
গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়ায় পানি ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপরে। পানির চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যারেজ এলাকার এ পর্যন্ত ৪৪টি দরজা খুলে দেওয়া হয়েছে।
তবে, পানির অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যারেজের পাশে ফ্লাট বাইপাস সড়ক তীব্র ঝুঁকির মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানির পরিমাণ বাড়ছে। পানির চাপ নিয়ন্ত্রণে তাদের সম্ভাব্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে, স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘ মেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিতে পারে।
গত ২৪ ঘণ্টায় তিস্তার পানির উচ্চতা ৮২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে নিম্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য বলা করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যেই গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্র নিয়ে মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, পানির আকস্মিক বৃদ্ধি ও বন্যার প্রভাব মোকাবিলায় পাঁচ উপজেলা নির্বাহী অফিসারকে সতর্ক এবং সহায়তার জন্য নির্দেশ দেয়া হয়েছে।প্রয়োজনে তাদের ছুটি পর্যন্ত বাতিল করা হবে।

যদি পানি আরও বৃদ্ধি পায়, তবে পরবর্তী সকল পদক্ষেপ নেওয়া হবে।যেকোনো দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও জনগণকে সদা প্রস্তুত থাকার আহ্বান ও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.