বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
নড়াইলে ইজিভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার একজন গ্রেপ্তার
/ ১৫৬ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলে ইজিভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার
একজন গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলায় আমিনুর বিশ্বাস আলিফ (১৫) নামে এক ইজিভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মিনারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার শেখাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের একটি পুকুরে থাকা কচুরি পানার মধ্য থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কিশোর আমিনুর বিশ্বাস আলিফ উপজেলার তুলরামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে। সে পেশায় ইজিভ্যানচালক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইজিভ্যান চালক কিশোর আমিনুর গত শুক্রবার রাতে তার চালিত ইজিভ্যান সহ নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
এরপর রোববার (৫ অক্টোবর) সকালে নড়াইল সদর থানায় আমিনুরের মা রোজিনা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং চাচড়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়- ইজিভ্যান ছিনতাইয়ের উদ্দেশে স্পিডের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে আমিনুরকে অচেতন করে হত্যা করে। মরদেহ দেবভোগ গ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে ফেলে দেয়। এদিন দুপুরের দিকে পুলিশ মিনারুলকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থান থেকে আমিনুর এর মরদেহ উদ্ধার করে। তবে আমিনুর বিশ্বাসের ব্যবহৃত ইজিভ্যানটি নিখোঁজ রয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নিহত আমিনুর বিশ্বাস এর মা রোজিনা বেগম জিডি করা পরপরই তদন্ত শুরু করা হয়। এক পর্যায়ে মিনারুল নামে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায় ইজিভ্যানচালক আমিনুরকে হত্যা করে দেবভোগ এলাকায় মরদেহ ফেলেছে। তার দেখানো স্থানে একটি পুকুরে কচুরিপানার মধ্য থেকে আমিনুরের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.