শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
দুমকী উপজেলার মুরাদীয়ায়, লোহালিয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার।
/ ২২৮ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জাকির হোসেন হাওলাদার :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে দুমকি থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে।
দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান,ঘটনার স্থানটি লোহালিয়া নদীর তীরে হওয়ায় এটি নৌ-পুলিশের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। বিষয়টি তাদের জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে দ্রুত আসছেন।
দুমকি থানার ওসি (তদন্ত) মো:রফিকুল ইসলাম বলেন, নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ পাহারায় নিয়োজিত ছিল। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.