দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আজ ১১ অক্টোবর শনিবার সকাল দশটায় দুর্যোগ পুর্ন আবহাওয়ার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দুমকি উপজেলার আওতাধীন ৫ নং শ্রীরামপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড বি এন পির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম এর শুভ উদ্ভদন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো খলিলুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক, মো:সাইফুল আলম মৃধা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো:রুহুল আমিন হাওলাদার, এবং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান জোমাদ্দার সহ উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বি এন পির নেতৃবৃন্দ ও ৭ নং ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

