দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
নামাজে আগ্রহী করতে শিশুদের জন্য মসজিদে চকলেটের ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন জাতীয়তাবাদী ছাত্রদল।
কোমলমতি শিশুদের নামাজের প্রতি আগ্রহী গরে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন দুমকী উপজেলা ছাত্রদল।
সে সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলে নেতা কর্মী গন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ,শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রদলের মোঃ আনোয়ার গাজী, মোঃ নাজিউর রহমান রানা,মোঃ ফিরোজ, মোঃ মোহিবুল্লা,মোঃনাঈম,মোঃ পারভেজ সহ অনেক নেতৃবৃন্দ,সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসা ও জামে মসজিদে বাচ্চাদের জন্য এ চকলেট রেখে দিচ্ছেন তারা।
(১৩ অক্টোবর) দুমকি উপজেলা ছাত্রদলের নতা চাকলাদার গোলাম সারোয়ার এর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে পেশ ইমাম বলেন এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার একটি অংশ।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন (সম্ভু) বলেন, বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

