শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন
Headline
Wellcome to our website...
ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
/ ২৩২ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ কৃষি দপ্তর প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ শাহ জালাল, সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম ও আরডিও মোঃ সবুজ আলী।

প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় মোট ৬২৫ জন কৃষককে এ সহায়তা প্রদাণ করা হয়। এর মধ্যে ২০০ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ এবং ৪২৫ জন কৃষককে মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার প্রদাণ করা হয়।

বসতবাড়িতে চাষের জন্য প্রতিজন কৃষক ৯ প্রকার শাকসবজির বীজ (বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা, বাটিশাক ইত্যাদি) সমন্বিত ৫০০ গ্রাম ওজনের প্যাকেট ও অন্যদিকে মাঠে চাষের জন্য প্রতিজন কৃষককে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া ও শসার বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা প্রদাণ করা হয়।

এ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ উদ্দ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং আগাম শীতকালীন সবজির আবাদে উৎসাহিত করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, কৃষকরা সঠিকভাবে এই সহায়তা ব্যবহার করে ফলন বৃদ্ধি করবেন বলে তিনি তার মতামত ব্যক্ত করেন।

ছবি ক্যাপশনঃ ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ ও সুধীজনেরা।

এম. এস. আই শরীফ,
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি,
১৪.১০.২০২৫ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.