বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন
Headline
Wellcome to our website...
এইচএসসি তে জলঢাকায় তিন কলেজের কেউ পাশ করে নি
/ ২১৪ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

জলঢাকা নীলফামারী প্রতিনিধি : এইচএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে নীলফামারীর জলঢাকায় তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন, চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের ৬ জন এবং গোলমুন্ডা আদর্শ কলেজের ৩ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।এ বিষয়ে একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সঠিক ভাবে পাঠদান না হওয়ার কারনে সন্তানরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে।” তারা সংশ্লিষ্ট কলেজগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনমথ চন্দ্র রায় বলেন, “আমাদের কলেজ শাখা এখনো এমপিও ভুক্ত হয়নি। ফলে ঝরে পড়া বা দুর্বল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয়। ভবিষ্যতে এই পরিস্থিতি যাতে না হয় আমরা সেই উদ্দ্যোগ নেব।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) আশরাফ-উজ-জামান সরকার বলেন, “যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি, তাদের বিষয়ে শিক্ষা বোর্ড থ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তবে উপজেলা পর্যায় থেকে সরাসরি শোকজ করার এখতিয়ার আমাদের নেই।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.