শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব যেন থামছেই না। পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্য সচিব ড: খোকন হোসেন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড
Headline
Wellcome to our website...
ঠাকুরগাঁওয়ে পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
/ ৫৭ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। রোববার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে ঠাকুরগাঁও সুগার মিল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি ঠাকুরগাঁও চিনিকল লি:’র এর আয়োজনে ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো: ওবাইদুর রহমান, প্রাক্তন সিআইসি চৌধুরী নাসিমুর রহমান, মো: আব্দুর রহমান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো: রুহুল আমিন, অবসর কল্যাণ সমিতির সম্পাদক মো: মকবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আল মাহামুদ প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ ৩টি দাবি জানান, দাবিগুলো হলো (১) অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির বকেয়া পাওনা ক্ষতিপুরণসহ সমূদয় অর্থ পরিশোধ করা, (২) সরকারি নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্তদের উৎসব বোনাস, বৈশাখী এবং চিকিৎসা ভাতা প্রদান করা এবং (৩) অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিল করার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তারা জানান ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৯১ জনের মোট পাওনা রয়েছে প্রায় ২৩ কোটি টাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.