মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরের বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
জানা যায়, দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলার শিবচরে সড়ক ৭১ এ খান মার্কেটের ৩য় তলায় শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন,আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেয় এবং জাতিকে নতুন রাজনৈতিক পরিচয়ে অভিষিক্ত করে।
১৫ আগস্টের পর ধারাবাহিক সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যে যখন দেশ চরম নৈরাজ্যের মুখে, তখন ৭ নভেম্বরের সিপাহি–জনতার ঐক্যের বিপ্লব দেশকে অনিশ্চয়তা থেকে মুক্তি দেয়। এ সময় বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক ও তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উত্পাদনের নবধারার রাজনীতি।তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাত্পর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।
শিবচর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি সদস্য শামীম আহসান চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ তুমন,জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কুতুবউদ্দিন, শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক
কামরুজ্জামান মিলন,সদস্য সচিব মনজিল রহমান শিহাব,
উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহম্মেদ খান উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুস ছাত্তার উকিল, উপজেলা তাতীদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুর হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক রিয়াজ গোমস্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

