শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন
Headline
Wellcome to our website...
দুমকি উপজেলায়, পিএসএস এর গ্রাহকদের শাক সবজি চাষের প্রশিক্ষন ও বীজ বিতরন।
/ ৩৮৬ সময় দেখুন
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার,
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পল্লী সেবা সংঘ (পিএস‌এস) এর গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষ্যে মহিলা সদস্যদের মাঝে শীতকালীন শাকসবজি চাষের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষন শেষে গ্রাহকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয়।
সোমবার (১০নভেম্বর) দুপুরে পল্লী সেবা সংঘের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএস‌এস’র সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, সমাজসেবা অফিসার মু. অলিউল ইসলাম, সাংবাদিক মোঃ কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি নতুন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সহিদ সরদার, পিএসএস এর কোষাধ্যক্ষ অলিউর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা তরুণ হাওলাদার ও কুলসুম আক্তার প্রমুখ।
সুবিধাভোগী মহিলা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোসা. রিনা বেগম, সাথী আক্তার ও কুলসুম বেগম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২শতাধিক সদস্যের মধ্যে বিনামূল্যে লাল শাক, পুঁই শাক, বরবটি, কলমি ও মুলার বীজ বিতরণ করা হয়।

বার্তা প্রেরকঃ-
জাকির হোসেন:
দুমকি পটুয়াখালী প্রতিনিধি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.