শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
Headline
Wellcome to our website...
সাভারের আশুলিয়ায় মুদি দোকান ও অটোবাইক গ্যারেজে সন্ত্রাসী হামলা, থানায় অভি
/ ১২০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

আশুলিয়া (সাভার) প্রতিনিধি:সাভারের আশুলিয়া থানার মধুপুর এলাকায় এক মুদি দোকান ও অটোবাইক গ্যারেজে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দোকান ভাঙচুর করে অটোবাইকের ব্যাটারি, মোটর, ফ্রিজ, সিসি ক্যামেরাসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় হামলায় দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মধুপুর উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. কুদ্দুস আলী খান আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, স্থানীয় মো. জহিরুল ইসলাম (৪৮), তার ভাই হাবিবুর রহমান (৫০), মো. তাহের (৪৬), মো. নাজমুল হোসেন (৪২), মো. আলীম (৪০), **নজরুল ইসলাম (৩৬)**সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘মৌ এন্টারপ্রাইজ’ মুদি দোকান ও অটোবাইক গ্যারেজে অতর্কিত হামলা করে।এ সময় দোকানের দুই কর্মচারী মোমিন ও ইব্রাহীমকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা দোকান ও গ্যারেজ ভাঙচুর করে অটো গাড়ির ১০টি ব্যাটারি, ১৫টি মোটর, ২টি ফ্রিজ, ৬টি সিসি ক্যামেরা, লাইট, ফ্যান ও নগদ অর্থসহ প্রায় ৩–৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী দোকান মালিক মো. কুদ্দুস আলী খান বলেন,“জহিরুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। আমার দোকানে সিসি ক্যামেরা থাকায় তারা ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন,“ঘটনার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.