মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়া থানার জাতীয় নাগরিক পার্টি(এন সি পি এর)কমিটি গঠনে বড় চমক। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন।
Headline
Wellcome to our website...
হাদি হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি
/ ৫৬১ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

আঃ আজিজ প্রধান : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছেন। শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে এ স্মারকলিপি তুলে দেন।স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান বিন হাদি ছিলেন ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের একজন আপসহীন তরুণ নেতা ও অগ্রপথিক। তাকে হত্যার ঘটনাটি কেবল একটি প্রাণহানি নয়, বরং এটি ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের এক ভয়ানক দৃষ্টান্ত, যা গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে চারটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো-হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত, পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা; হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা; ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও সক্ষমতা বৃদ্ধি।নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এসব দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমেই শহীদ হাদির আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা সম্ভব হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.