সোহরাব হোসেন, নিজস্ব প্রতিবেদক :
আশুলিয়া থানার গুড়াট গ্রামের মন্ডল বাড়ির কৃতি সন্তান হাজী মোহাম্মদ মনজুরুল ইসলাম মঞ্জু মন্ডল কে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর, এতে গোরাট গ্রাম সহ আশুলিয়া থানায় সর্বত্রই এক খুশির আমেজ বিরাজ করছে।
জাতীয় নাগরিক পার্টির আশুলিয়া থানার নবনির্বাচিত আহবায়ক হাজী মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু মন্ডল দৈনিক গণজমিন কে জানান, দলের হাই কমান্ড তার ওপর যে আস্থা রেখেছেন, তিনি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার মাধ্যমে তা অক্ষরে অক্ষরে পালনের যথাযথ চেষ্টা করবেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির নবনির্বাচিত আশুলিয়া থানা কমিটির আহবায়ক হাজী মনজুরুল ইসলাম মঞ্জু মন্ডল বলেন আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেয়া হয়েছে তার জন্য আমি জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সভাপতি নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সহ আমার সাভার ও আশুলিয়ার জাতীয় নাগরিক পার্টির সমস্ত নেতাকর্মী এবং সারা বাংলাদেশের সকল নেতাকর্মী দেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
এ সময় তিনি আরো বলেন আশুলিয়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম কে আরও গতিশীল এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে সর্বাত্মক ভাবে কাজ করে যাবেন।
রাজনীতিকে নিজের পুঞ্জিভূত না করে মানুষ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান।
হাজী মঞ্জুরুল ইসলাম মঞ্জু মন্ডল এনসিপির আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দায়িত্ব পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং দলের নেতাকর্মীরা গন।
নতুন এই নেতৃত্বের হাত ধরে আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় ব্যক্তিবর্গ।
জাতীয় নাগরিক পার্টির আশুলিয়া থানার নবনির্বাচিত আহবায়ক হাজী মঞ্জুরুল ইসলাম মঞ্জু মন্ডল একান্ত সাক্ষাৎকারে দৈনিক গণজমিন কে আরো বলেন, দল তার ওপর যে আস্থা রেখেছেন ও তাকে যে সম্মান দিয়েছেন তার বিনিময়ে তিনিও দলের জন্য ও দেশের প্রয়োজনে সর্বোচ্চ টুকু বিলিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

