শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন
Headline
Wellcome to our website...
ইন্দুরকানিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
/ ৩৫৭ সময় দেখুন
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পূর্বাহ্ন

কামরুল ইসলাম ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর জেলার ইন্দুরকানিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের বাস্তবায়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচির সহযোগিতায় ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১২টি ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।
ইন্দুরকানি সদর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, বালিপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং চন্ডিপুর ইউনিয়নের ১, ৩, ৪, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কমিউনিটি পর্যায়ে “সবার জন্য স্বাস্থ্য ক্যাম্প” শীর্ষক এ কর্মসূচি গত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং থেকে শুরু হয়।
কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ৬টি হেলথ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি ওয়ার্ডগুলোতে কার্যক্রম চলমান রয়েছে। এসব স্বাস্থ্য ক্যাম্পে ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) এবং আরএমও ডা. মো. রমজান আলী (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
এ সময় অংশগ্রহণকারী রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় জনগণ এই স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.