রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
/ ১১৭ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন

আব্দুল মান্নান ভূঁইয়া : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে সপরিবারে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন তিনি। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট।এর আগে, ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ৩শ ফিট এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থেকে আগত বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউসিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে আসছেন তাকে এক নজর দেখার জন্য সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে নেতা কর্মীদের নিয়ে এখানে এসেছি। তিনি বলেন আমাদের দাবি আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। এ সময় আশুলিয়া থেকে আসা যুবদলের কি আরপুর ইউনিয়নের সভাপতি আপেল মাহমুদ হান্নান ভূঁইয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা সকাল থেকে মহান নেতাকে এক নজর দেখার জন্য এখানে অপেক্ষা করছি। আমাদের আশা তার নেতৃত্বে বাংলাদেশ একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ও রুপান্তরিত হবে। আমার পক্ষ থেকে সকলের কাছে দাবি ডাঃ সালাউদ্দিন বাবুকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। এ সময় অপার পাইকগাছা থেকে আসা বিএনপি নেতা মীর সাবান আলী জানাই আমরা আমাদের নেতাকে এক নজর দেখার জন্য এখানে এসেছি। এবার নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জয়ী হবে ইনশাল্লাহ। সরজমিনের ৩শ ফিট এলাকা ঘুরে দেখা যায় শুধু মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যায় না। এখানে যেন উৎসবের আমেজে মেতেছে নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.