সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস
Headline
Wellcome to our website...
নতুন বছরে নির্বাচন ও গণভোট আয়োজন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে : প্রধান উপদেষ্টা
/ ১১৬ সময় দেখুন
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি এবং বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষকে ঘিরে দেওয়া এক বাণীতে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর জাতীয় জীবনে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।বুধবার দেওয়া এই শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছর যেন সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে তোলে। তিনি কামনা করেন—২০২৬ সাল সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা।তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার উন্মোচন। পুরোনো হতাশা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই সময়। একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নতুন বছর আমাদের নতুন উদ্যমে উদ্বুদ্ধ করে।প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেম ও মানুষের কল্যাণকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বছরে সকল চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত বাস্তবতার কথাও উল্লেখ করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের যে পথচলা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক যাত্রা পূর্ণতা পাবে বলে সরকার প্রত্যাশা করছে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও বেগবান করবে—এটাই নতুন বছরের সবচেয়ে বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।সবশেষে প্রধান উপদেষ্টা আবারও সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর হোক ঐক্য, শান্তি ও আশার প্রতীক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.