রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় খালেদা জিয়া
/ ১১১ সময় দেখুন
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রীয় মর্যাদা ও লাখো মানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জানাজা ও দাফন শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। বুধবার বিকেলে সংসদ ভবন এলাকা থেকে কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহ বহনকারী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানের উদ্দেশ্যে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনের মাধ্যমে তাকে সমাধিস্থলের পাশে আনা হয়।এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। মাত্র দুই মিনিটের মধ্যেই জানাজা সম্পন্ন হলেও এতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। আশপাশের সড়ক ও এলাকায় সৃষ্টি হয় জনসমাগমের দৃশ্য।জানাজা শেষে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন কার্যক্রম চলাকালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান।এ সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। দাফন শেষে প্রয়াত নেত্রীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রভাবশালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল বলে মনে করছেন অনেকেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.