রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস
Headline
Wellcome to our website...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক : ট্রাম্প
/ ১৭৩ সময় দেখুন
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : মার্কিন বাহিনী দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে । শনিবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে একটি বৃহৎ মাত্রার হামলা পরিচালনা করেছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, ‘ অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। ট্রাম্প আরও জানান, তিনি স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বাসভবনে সংবাদ সম্মেলন করবেন। সেখানে তিনি বড়দিন ও নববর্ষ উপলক্ষে দুই সপ্তাহের ছুটি কাটাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই অভিযানের প্রশংসা করে বলেছেন, ‘অনেক ভালো পরিকল্পনা এবং অনেক মহান সৈন্য ও মানুষ এতে যুক্ত ছিলেন। বামপন্থী নেতা মাদুরো ও তার দেশের তেল রপ্তানিনির্ভর অর্থনীতির ওপর কয়েক মাস ধরে ক্রমবর্ধমান মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের পর ট্রাম্পের এই চাঞ্চল্যকর ঘোষণা আসে। ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, মাদুরোর জন্য পদত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে। একই সঙ্গে তিনি বলেছিলেন, ভেনেজুয়েলার এই নেতার দিন ফুরিয়ে এসেছে।মাদুরো আটক হওয়ার দাবি আসে এমন এক সময়, যখন মাত্র দুই দিন আগে মাদুরো ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং মাদক পাচার ও অবৈধ অভিবাসন দমনে সহযোগিতার প্রস্তাব দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.