রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
নির্বাচনের জন্য সরকার পূর্ণ প্রস্তুত : প্রেস সচিব প্রেস সচিব শফিকুল আলম
/ ১৭৯ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : আসন্ন নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তার সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘নির্বাচনের মাত্র ৩৭ দিন বাকি, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। যারা নির্বাচন নিয়ে এখনও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রোফাইল আমাদের কাছে স্পষ্ট। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।প্রেস সচিব আরও বলেন, ‘সিকিউরিটি ফোর্স—পুলিশ, মিলিটারি ও বিজিপি—আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্প্রতি দেশে তিনটি বড় ইভেন্ট—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা—বৃহৎ জনসমাগমসহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই ধরনের এত বড় ইভেন্ট একই সময়ে বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি এবং আমাদের নিরাপত্তা বাহিনী এগুলো সুচারুভাবে পরিচালনা করেছে।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণত এই ধরনের নির্বাচনে অবজারভার পাঠায় না, তাই অভ্যন্তরীণভাবে সব প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.