রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই : আইন উপদেষ্টা আসিফ নজরুল
/ ১৯৬ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি :  ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেছেন,যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল । বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা মনে করি আইসিসি আমাদের সঙ্গে ন্যায়বিচার করেনি, তবে এখনো আশা করছি তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’তিনি জানান, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির আবেদন প্রত্যাখ্যান করার পর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের সরাসরি অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।আসিফ নজরুল বলেন, ‘আইসিসি দাবি করছে যে ভারতে ক্রিকেট আয়োজনের জন্য নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু আমরা যা দেখছি তা হলো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমাদের নিরাপত্তা উদ্বেগ হঠাৎ করে তৈরি হয়নি; এটি একটি বাস্তব ঘটনার ফল।’জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, উগ্রবাদীদের চাপের মুখে আয়োজকেরা তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, ‘যখন একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত করা যায় না, তখন খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিকসহ পুরো একটি বহরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব?’আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সংস্থাটি কেবল স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রটোকলের দিকেই নজর দিয়েছে, কিন্তু যে ঘটনার কারণে বাংলাদেশের উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে উপেক্ষা করেছে। আইসিসি কিংবা ভারত সরকার, কেউই বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.