রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
/ ৯৯ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোন সম্ভাবনা নেই বলেছেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।‘পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে থেকে তার নেতা-কর্মীদের বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, এর ফলে জাতীয় নির্বাচনে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ অস্থিতিশীল করার কোন সম্ভাবনা নেই। তাদের যদি (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) সাহস থাকতো তারা দেশে এসে কথা বলতো। তারা আইনের আওতায় আছে। আইনের আশ্রয় নিয়ে এসে বলতো। যেহেতু সাহস নেই, এজন্য পালিয়ে থেকে বলছে।উপদেষ্টা বলেন, ‘এখানেও এখন তাদের ওই রকম সাপোর্টার নেই। তাদের যে সাপোর্টার ছিল ও যে সন্ত্রাসীগুলো ছিল তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। তারা বিভিন্ন দেশে চলে গিয়েছে, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।তিনি বলেন, ‘ফ্যাসিস্ট জঙ্গি যেগুলো ছিল, এই জঙ্গিগুলো কিন্তু দেশ থেকে চলে গেছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করবো, এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশ যেন আবার ফিরিয়ে দেয়।অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাশিমপুর কারাগারের জায়গা স্বল্পতার জন্য কেরানীগঞ্জে আরেকটি কারাগার করার চিন্তাভাবনা আছে।তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সদস্য নিয়োগ প্রক্রিয়া খুব স্বচ্ছভাবে করা হয়েছে। কোনরকম অনিয়ম হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.