রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
/ ২৭৪ সময় দেখুন
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন.আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে । রোববার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসেয়িশন, বাংলাদেশ (ডিক্যাব)’ আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।রাজনৈতিক ঐকমত্য ও অতীত নির্বাচনের উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে।তিনি আরও বলেন, ‘১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার তার চেয়ে বেশি ভোট পড়বে বলে বিশ্বাস করি।এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আগে কিছু মানুষের মধ্যে ‘হ্যাঁ’ ভোট নিয়ে বিভ্রান্তি ছিল। তবে এখন প্রধান রাজনৈতিক দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে।তিনি বলেন, মানুষ সাধারণত তাদের দলের অবস্থান অনুসরণ করে ভোট দেয়। যেহেতু প্রধান দলগুলো এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, আমি মনে করি এটি সহজেই পাস হবে।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে তিনি উদ্বিগ্ন নন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবেও উল্লেখ করেন।তিনি বলেন, পাকিস্তান কখনও বলেনি তারা খেলবে না; তারা বলেছে, বিষয়টি বিবেচনা করবে। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত আমাদের নিজস্ব। আর পাকিস্তান খেলবে কিনা, তা সম্পূর্ণ তাদের ব্যাপার।ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং ডিক্যাব-এর সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.