রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা ফখরুল
/ ২০৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : জনগণের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই বিএনপির ভূমিধস বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনে বড় জয়ের পর নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনের অনেক আগেই বলেছিলাম, সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণ তাদের রায় দিয়েছে। গত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফলেই এ বিজয় এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক লড়াই আজ সফলতার মুখ দেখেছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়; এটি জনগণের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
বিজয়ের পরদিন নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান এবং জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.