বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
যশোরের কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা
/ ১৭০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মাছ বাজারে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে কামরুজ্জামান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত জানা গেছে, কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাস এর ছেলে কামরুজ্জামান ীশহরের মাছবাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মাছ ব্যবসায়ী কামরুজ্জামান কে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা ।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী কামরুজ্জামানকে দুই হাজার জরিমানা করা হয়েছে। আগামীতেও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.