মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান আশুলিয়া থানার জাতীয় নাগরিক পার্টি(এন সি পি এর)কমিটি গঠনে বড় চমক। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন।
Headline
Wellcome to our website...
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যক্ষ আলমগীর হোসেন
/ ১২৫ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় পিরোজপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন ও জিপি সৈয়দ সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত অতিথিরা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেনের নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তারেক রহমানের সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং পিরোজপুর জেলার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.