বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
/ ১০৮ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

এস রফিক ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের বাদামতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে ডুমুরিয়া থানাধীন মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনার করছিলেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর বাজারের যতিন-কাশেম রোডস্থ বাদামতলা মোড়ের কার্ত্তিক সাধুর মিষ্টির দোকানের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় ফাহাদ সরদার (১৮) নামের এক যুবককে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।আটক ফাহাদ ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলার চুকনগর গ্রামের দিদারুল ইসলাম সরদারের ছেলে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আনাম (সার্কেল-বি) এই তথ্য নিশ্চিত করেছেন। এব্যাপারে উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। আটক ফাহাদকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরেণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.