বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে মানববন্ধন
/ ১২০ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস:পিরোজপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের শহীদ মিনার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র মজুদদারির মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ সময় বক্তব্য দেন পিরোজপুর গণউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহ-সভাপতি আফজাল হোসাইন লাভলু, জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা, রফিকুল ইসলাম পান্না, শিক্ষক নেতা স্বপন চক্রবর্তী, ক্যাব সদস্য রিয়াজুল হক রেজা ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খেলাফত হোসেন খশরু, মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মাহামুদ হোসাইন, সাদেক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে অবিলম্বে বাজারে ভোজ্যতেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং এ সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.