রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন জিয়ানগরে নিজের বিয়ে ঠেকাতে এসএসসি পরীক্ষার্থী থানায় সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ
Headline
Wellcome to our website...
কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
/ ১৫ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে বিদেশে শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে প্রতারণা, জিম্মি করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবক।শনিবার কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতাপপুর গ্রামের মোঃ আবুল কাশেম সানার ছেলে মোঃ মিলন হোসেন লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মোঃ জিহাদুল ইসলাম ও শহিদুল ইসলামকে ঢাকার এবি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাঠাতে তিনি সহায়তা করেন। সেখানে তারা একটি আবাসিক হোটেলে চাকরি পেলেও কাজটি পছন্দ না হওয়ায় তা ছেড়ে দেন। পরবর্তীতে নতুন চাকরি ও আকামার ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা মিলনের সঙ্গে যোগাযোগ করলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মীয়ের মাধ্যমে ওমরাহ পালনের উদ্দেশ্যে চলে যান।সংবাদ সম্মেলনে মিলন হোসেন আরও বলেন, একই এলাকার মাহাফুজুর রহমানকে সৌদি আরবে ওয়্যারহাউজ কর্মী হিসেবে পাঠানোর জন্য প্রয়োজনীয় ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিট প্রস্তুত করা হলেও শেষ মুহূর্তে তিনি বিদেশে যেতে অস্বীকৃতি জানান।এ বিষয়ে কথা বলতে গত ৮ এপ্রিল মাহাফুজুর রহমানের বাড়িতে গেলে সেখানে উপস্থিত জিহাদুল ইসলাম ও শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা তাকে জোরপূর্বক আটক করে রাখেন বলে অভিযোগ করেন মিলন। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।তিনি আরও অভিযোগ করেন, পরদিন ৯ এপ্রিল কেশবপুর থানায় বসেই তাকে ও তার শাশুড়িকে জিম্মি করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই স্ট্যাম্পে উল্লেখ করা হয়, আগামী ২২ এপ্রিলের মধ্যে তাকে জিহাদুল ও শহিদুলকে ৮ লাখ ৫০ হাজার টাকা এবং মাহাফুজুর রহমানকে ১ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলেও শর্ত আরোপ করা হয়।এ ঘটনায় মিলন হোসেন যশোর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং কেশবপুর থানা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.