বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ এক মহিলা গ্রেফতার। সিংগাইর ৫০ শয্যা হাসপাতালে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র (এমপি)র পক্ষ থেকে ৩০টি আরাম দায়ক চেয়ার প্রদান। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি মূলক সভা জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
Headline
Wellcome to our website...
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়ার প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি
/ ৯৪ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেছেন, বিজ্ঞানচর্চার এই চত্বর থেকেই তৈরি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামী দিনের প্রতিনিধি।

বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতেই জাতীয় ও জেলা পর্যায়ে এই আয়োজন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা অনুভব, আকাঙ্ক্ষা দিয়ে দেশকে এগিয়ে নেবে। আজ ১৮ এপ্রিল শনিবার ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে দায়িত্ব নিয়েছে। বিজ্ঞানমনস্ক এসব কর্মসূচি দেশকে এগিয়ে নিতে কাজে লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তির যথার্থ প্রয়োগের মাধ্যমে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে দেশ বিনির্মাণে শিক্ষার্থী ও তরুণসমাজ কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এর ভাপতিত্বে অনুষ্ঠিত সভায়,তিনি আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই উন্নতি করবে। শুধু প্রযুক্তির ভোক্তা হিসেবে নয়, উদ্ভাবক হিসেবেও দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। আর এ ধরনের কর্মসূচি তরুণদের সে প্লাটফর্মে তৈরি হতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. সাজ্জাদ কবীর, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন , সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.