শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
/ ৩২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

খুলনা থেকে শেখ আব্দুল মজিদঃ খুলনা মহানগরীতে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর লবণচরা থানার অধীন মাথাভাঙার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকের বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত গাজী রফিকের তলপেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন। তিনি বলেন, এ ঘটনার পর অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে খোঁজ নিয়ে জনাযায়,নিহত রফিক বিএনপির কর্মী ছিলেন। তবে হত্যার কারন এখনো জানাযায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.