বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা ইরাক-এর বিপক্ষে বড় জয় পেল ২৮ বছর পর নরওয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি সকালে ব্যবসায়ীকে বিকালে ওসি-এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারীরা প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ গরীব অসহায় মানুষের মাঝে বিতরন। গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ডোনাল্ড ট্রাম্প
Headline
Wellcome to our website...
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার।
/ ২৯ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চুরি মামলার ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

জামাল মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই কবীর, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে জামাল মোল্যাকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর থানায় বিগত ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাত আসামী করে একটি মামলা হয়, যার নম্বর ৩৬/৩৭৫, জিআর ৩৭৫/১৯। মামলাটি মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তদন্ত করে তথ্য প্রযুক্তি ও লোহাগড়া থানা পুলিশের সহযোগীতায় জামাল মোল্যাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

জামাল মোল্যার স্বীকারোক্তি ও তার দেখানো মতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইছাখালি গ্রাম থেকে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে মাগুরার একটি আদালতে দোষি সাব্যস্ত করে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রহমান, বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.