শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ।
/ ৫০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হিরো ইটভাটায় গত ২৭শে এপ্রিল সোমবার দিবাগত রাতে জ্বালানি তেল আনলোডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় “ভোলাহাট ফিলিং স্টেশন”কে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে ফিলিং স্টেশনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শাখাওয়াত হোসেন মজু। লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার পেট্রোল পাম্পের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি স্পষ্টভাবে জানাতে চাই—এই ঘটনার সাথে আমার বা আমার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের গুজব ছড়াচ্ছে। এতে আমরা বিব্রতবোধ ও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ সময় তিনি উপস্থিত সকল সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক মাধ্যমে প্রচার বা শেয়ার করা উচিৎ নয়। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.