শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
/ ৫৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রাক্তন কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনে আসেন। সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। এসময়, সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় দেশ বিনির্মানে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এরপর তিনি উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে জাতীয় সংসদের স্পিকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু আজ সংসদে ভাষণ দেবেন, এ উপলক্ষে শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.