শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫
/ ৫২ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, এবং ৫ গ্রাম হেরোইন সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই বিপুল কুমার সাহা সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিত পাড়া এলাকা হতে ০৩ মে ২০২৬ বিকেল অনুমান ৫ টায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ১৫ হাজার টাকা এবং ০৫ গ্রাম হেরোইন মূল্য অনুমান ৫০ হাজার টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী শাহজাদ হোসেন পাপ্পু (২৮), পিতা-মৃত জালাল উদ্দিন, মাতা-পারুল বেগম, বাসা-৫৪ নং পুরোহিতপাড়া, মোঃ শাহীন শেখ (৩৩), পিতা-মৃত ফজলুল হক, মাতা-মৃত মেহেরুন নেছা, সাং-মাসকান্দা পুলপাড় (জবান সাহেবের বাড়ী) উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন নতুন বাজার এলাকা হতে ০৩ মে ২০২৬ তারিখ অনুমান রাত সোয়া ৯ টায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মূল্য অনুমান ৩০ হাজার টাকা আলামতসহ মাদক ব্যবসায়ী মোঃ মিলন মিয়া (৪০) পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছাঃ তারামা সাং-হারুটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।

এছাড়াও আরেক অভিযানে এসআই আবু বকর সিদ্দিক সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন সোয়াইতপুর এলাকা হতে ০৩ মে ২০২৬ তারিখ রাত অনুমান ৮ টায় ৫০০ গ্রাম গাঁজা মূল্য অনুমান ১০ হাজার টাকা, আলামতসহ মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম (৫৫)পিতা-মৃত আলতাব আলী হোসেন,মাতা-জুবেদা খাতুন,সাং-সোয়াইতপুর, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ভিন্ন আরেক অভিযানে এসআই মোঃ ফিরোজ আলী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন হরিরামপুর এলাকা হতে ০৩ মে ২০২৬ তারিখ বিকেল অনুমান ৪ টায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ২৫,০০০/- টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৪৩) পিতা-মোঃ আকবর আলী, মাতা-হালিমা খাতুন, সাং-গুপ্তেরগাঁও, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.