শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
/ ৭৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান এর মোঃ তারেক রহমান ও মাই টিভির মোঃ তারেক আজিজের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় (৬ মে ২০২৬) ভোলাহাট প্রেসক্লাবের সামনে স্থানীয় সকল সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির ও বিএম রুবেল আহমেদ। অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আর্মি, মোঃ সাহিবুল ইসলাম, এসএম সাজিব হোসেন, মোঃ ইয়াকুব হোসেন, পত্রিকা এজেন্ট মোঃ মতিউর রহমান, প্রেসক্লাব পিউন মোঃ সামশুদ্দিন গরিবুল সহ অন্যরা।

ভোলাহাট সাংবাদিক সমাজের আয়োজনে সভায় সাংবাদিকগণ বলেন, আমরা সাংবাদিক জাতির বিবেক দর্পণ। সে দর্পণকে ভাঙ্গার চেষ্টা করলে এবং সহকর্মী তারেক রহমান ও তারেক আজিজের উপর এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে উপযুক্ত কঠোর শাস্তির দাবী জানানো হয়। সভায় আরো বলা হয়, আমরা সরকার ও জনগণের জন্য নিরলসভাবে বিনা বেতনে কাজ করে থাকি। আর একজন সাংবাদিকের কর্তব্যরত কাজে সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে ঘৃনাজনক। তাই আমরা সাংবাদিক সমাজ সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচারের জোড় দাবী করেন এবং তা-না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ার এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাবার সময় ওই এলাকার একাধিক মামলার আসামী রাব্বিসহ কয়েকজনের দ্বারা অতর্কিত হামলার শিকার হন তারা দু’জন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.