শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
নিজের মতো বাঁচা
/ ৬১ সময় দেখুন
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন

তাছলিমা আক্তার মুক্তা:

অংকে আমি ভীষণ দূর্বল
ইংরেজিতেও কাঁচা ,
বাংলা’টাকে ভালোবেসে
নিজের মতো বাঁচা ।

বাংলাতেও চলছে ভেজাল
বহু ভাষার মিশ্রণে ,
বাংলার সাথে ইংরেজিটা
বলছে জনে জনে ।

বাঙালিরা আজব মানুষ
ভাষার জন্য মরে ,
নিজের অধিকার আদায়ে
দিনরাত লড়াই করে ।

হাসি মুখে সেই ভাষাকে
বিকিয়ে দেয় অন্যে ,
এরাই নাকি রক্ত দিলো
বাংলা ভাষার জন্যে ।

ইংরেজিতে বলতে কথা
ট্রেনিং যখন করে ,
তখুনি ঠিক বাংলা ভাষা
গুমরে গুমরে মরে ।

বাংলা আমার মাতৃ ভাষা
আত্ম তৃপ্তির গান ,
বাংলা আমার মা জননী
দেহের ভেতর প্রাণ ।

গর্ব করে বাংলা বলবো
নিজের মতো করে ,
হয়তো সেটা এলোমেলো
শিক্ষিতদের ভীড়ে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.