শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
/ ৪৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ ১০মে রবিবার সকাল দশটা ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

এ জেলায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ ও দস্যুতা সহ অন্যান্য স্পর্শকাতর অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহতি রয়েছে বলে সভায় জানানো হয়।

এছাড়াও সভায় মাদক সেবনের প্রবণতা রোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং জেলা উপজেলা পর্যায়ে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা এবং গ্রাম পর্যায়ে চুরি ও ছিনতাই রোধে গ্রাম পুলিশকে আরো সক্রিয় করার আহবান জানানো হয়। সীমান্তে
চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে যে কাজ করে যাচ্ছে, এত কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও প্রচেষ্টা আরো বাড়াতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের সকলের দল-মত নির্বিশেষে কাজ করতে হবে। তিনি আরো বলেন,জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অবশ্যই সকলের নিজ নিজ অবস্থান হতে সবাইকে সহযোগিতা করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ময়মনসিংহ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর এমপি এবং ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.