শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
পথ শিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ এর সংবর্ধনা ও খাবার বিতরণ।
/ ৪৮ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ১:২৭ অপরাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন (PPSF) একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। ২০২১ সাল থেকে সংগঠনটি হতদরিদ্র শিশু ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সংগঠনের “নবআল পাঠশালা-০১” এর শিক্ষার্থীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি অর্ধশত জন অসহায় ও হতদরিদ্র শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ ১৫ মে শুক্রবার বিকালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদীর দেওয়ানগঞ্জ -গফরগাঁ ব্রীজ সংলগ্ন স্থানে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরিফুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট সমাজসেবক সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ ফুলের তোড়া দিয়ে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী,মো. আবদুল কবিরকে বরণ করে নেন। পরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের মাসিক পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় অতিথিরা হতদরিদ্র শিশুদের শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। বিশিষ্ট সমাজসেবক মো. আবদুল কবির বলেন, “অসহায় শিশুদের পাশে আমি সবসময় থাকবো এবং তাদের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করে যাব।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ বলেন, “২০২১ সাল থেকে প্রায় ২০০ হতদরিদ্র শিশুকে নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের পোশাক, ঈদ সামগ্রী, মেহেদী উৎসব, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, সমাজ তখনই আলোকিত হবে, যখন শিশুদের আলোর পথ দেখানো যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.