এস,এ, রশিদ বিশেষ প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত সাতটি পরিবারের মাঝে সাত লাখ টাকা অনুদান প্রদান করেছে সাত্তার ফাউন্ডেশন।
১৫ মে ২০২৬ (শুক্রবার) বাদ জুম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার খান প্রত্যেক পরিবারকে নগদ এক লাখ টাকা করে মোট সাত লাখ টাকা তুলে দেন।
জানা যায়, মানিকনগর গ্রামের কয়েকজন গবাদিপশু ব্যবসায়ী রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে আসে সাত্তার ফাউন্ডেশন।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোঃ আলমাছ, মোঃ ইয়াকুব আলী, মোঃ আব্দুল হক, মোঃ রহমান বেপারী, মোঃ জাকির হোসাইন ও আব্দুর রশিদ বেপারী। তাদের সকলের বাড়ি মানিকনগর গ্রামে।
এছাড়া সিংগাইর থানার সামনে চা বিক্রেতা সাথী বেগমের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও এক লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। এ সময় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয়দের কাছে আলহাজ্ব আব্দুস সাত্তার খান একজন মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার শতাধিক এতিমখানা ও মাদ্রাসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তার মা-বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাও পরিচালিত হচ্ছে তার অর্থায়নে।
এ বিষয়ে আব্দুস সাত্তার খান বলেন,
“আমি কোনো রাজনৈতিক অভিলাষ বা উদ্দেশ্য নিয়ে দান করি না। আল্লাহর দেওয়া অর্থ-সম্পদ থেকে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ মোতাবেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে সহযোগিতা করে থাকি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, জাতীয়তাবাদী যুবদলের মানিকগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক সাইফুল হক, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গবাদিপশু ব্যবসায়ীরা।

