শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
খুলনার ডুমুরিয়ায় হরিণের মাংস সহ দু’জনকে আটক করে বড় অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে
/ ৩৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

‎ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় হরিণের মাংস সহ দু’জনকে আটক করে বড় অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মাদারতলা পুলিশ ফাঁড়ির মাত্র দুই শত গজ দূরে গোবিন্দ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল কে ক্লোজড করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।
প্রাপ্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারতলা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মাইনুল ইসলাম (বিপি -৮৩৯) ও কনস্টেবল মোছাব্বির হোসেন (বিপি -৫৪২) ঘটনার রাতে মাদারতলা মোবাইল টাওয়ারের পাশে মায়া হোটেলের মালিক গোবিন্দ মন্ডলের বাড়িতে অভিযান চালায়।এ সময় হরিণের মাংস বেচাকেনার সময় ২০ কেজি মাংস সহ ওই গ্রামের পরিতোষ মন্ডলের ছেলে সুফল মন্ডল ও মায়া নামে এক নারীকে আটক করে। এরপর দর কষাকষির এক পর্যায়ে কনস্টেবল দ্বয় ওদের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও ১০ কেজি হরিণের মাংস নিয়ে তাদের ছেড়ে দেয়।এ ব্যবসার সাথে স্থানীয় ৩/৪ জন যুবক জড়িত আছে বলে একটা সূত্র জানায়। পরদিন এ ঘটনা জানাজানি হলে শুক্রবার রাতে অভিযুক্ত ওই কনস্টেবল দ্বয় ৪০ হাজার টাকা সুফলের নিকট ফেরত দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজির হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। তবে যদি কেউ অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে উর্ধ্বতন কতৃপক্ষ। ঘটনা প্রসঙ্গে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) জানান, দুই কনস্টেবলের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাদেরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.