শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
/ ১৮ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১জুন বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারলে দেশও উন্নতির পথে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছে। উদাহরণ হিসেবে চীনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ব্যাপক বিস্তারের কারণেই দেশটি দ্রুত উন্নয়ন করেছে। বাংলাদেশকেও এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান মেলার জন্য শুধু প্রকল্প তৈরি করলেই হবে না, অবসর সময়েও নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করতে হবে। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বিকাশ করতে হবে। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম যেন শুধু মেলার সময় সীমাবদ্ধ না থাকে। সারা বছর নিয়মিত বিজ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যত বেশি হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করবে, তত বেশি নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে।

প্রধান অতিথি আরও বলেন, বিজ্ঞান শিক্ষায় নানা ধরনের সীমাবদ্ধতা ও সমস্যা থাকলেও কোনো সমস্যাই স্থায়ী নয়। শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করলে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়ে একটি উদ্ভাবননির্ভর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মুহাম্মদ মফিজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান অনুরাগী বৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের মধ্যে থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথি হিসেবে বৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.