শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
ভোলাহাটে কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
/ ২১ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাব গঞ্জের ভোলাহাটে ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের প্রোগ্রাম এগ্রিকালচার এণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এণ্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১০টায় কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মোর্শেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, সোনালী ব্যাংক ম্যানেজার খন্দকার হাবিব আনোয়ার, ভারপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ আব্দুল জলিল, এনজিও ভার্ক এর সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংবাদিকগণ, কৃষক মোঃ নাজমুল হোসাইন রানা, মোঃ আব্দুস সামাদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ আমিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্থানের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.