শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব যেন থামছেই না। পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্য সচিব ড: খোকন হোসেন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Headline
Wellcome to our website...
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব যেন থামছেই না।
/ ২৯ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:২২ অপরাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রশাসনের কঠোর অবস্থানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্রটি আরো জানায়, সম্প্রতি ভোলাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানে গিয়ে মাটি কাটার স্থানে ব্যবহৃত ড্রেজারের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। কিন্তু প্রশাসনের ওই অভিযানের পরও অভিযুক্ত চক্রটি পুনরায় একই স্থানে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে মাটি কাটা শুরু করেছে।

অভিযোগ রয়েছে, জামবাড়ীয়া ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। খাল ও নিম্নাঞ্চল ভরাটের কথা বলা হলেও বাস্তবে কাটা মাটি ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

সরকারি নিয়ম অনুযায়ী কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবাধে মাটি কাটা নিষিদ্ধ। তবুও আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে মাটি কাটা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এভাবে কৃষিজমির মাটি অপসারণ অব্যাহত থাকলে ভবিষ্যতে জমির উর্বরতা হ্রাসসহ কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টির সত্যতা স্বীকার করেন। তবে বিস্তারিত বিষয়ে পরে কথা বলবেন জানিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া বলেন, “গভীর রাতে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ ছাড়া অবৈধ মাটি কাটা বন্ধ করা সম্ভব নয় বলে তাদের মতামত ব্যক্ত করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.