বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে পারিবারিক বিরোধে স্কুলছাত্রীর মৃত্যু
/ ২৫৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকায় পারিবারিক বিরোধের ঘটনায় দৃষ্টি সর্বন আঁখি (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে। আঁখি স্থানীয় সর্বন বাড়ির বিশ্বজিৎ সর্বনের মেয়ে এবং পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ২৯ সেপ্টেম্বর পৌরসভার পানি সরবরাহের সংযোগকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আঁখি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। পরে বাড়িতেই তার মৃত্যু ঘটে।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা দাবি করেছেন, সংঘর্ষের সময় চাচাতো ভাইবোনদের ছোড়া ইটের আঘাত আঁখির মাথায় লাগে এবং এতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, “মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। জমিজমা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.