শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান
Headline
Wellcome to our website...
কলকাতার রেড এলার্ট ও তোরজোর ” পুজো কার্নিভাল”
/ ২৭৬ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ন

শুক্রবার, চলছে কলকাতার রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি তোড়জোড় এবং জোরকদমে কাজ শেষ করার ব্যস্ততা।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও রেড রোডে অনুষ্ঠিত হবে , ৫ই অক্টোবর রবিবার , বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে কার্নিভাল উৎসব ২০২৫ এবং বিসর্জন এর শোভাযাত্রা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারারাত রেড রোডে প্রশাসনের অফিসার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের অফিসাররা আসা-যাওয়া করছেন এবং তদারকি করছেন।প্রতিবারই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বেশ কিছু পুজোকে শ্রেষ্ঠ বলে বিচার করে তাদেরকে আমন্ত্রিত করা হয় এবং একটি নির্দিষ্ট দিনে এই কার্নিভালের অনুষ্ঠান এর মধ্য দিয়ে একটা সুন্দর বার্তা পৌঁছানোর চেষ্টা করেন।তাই নয়, যে সকল প্রতিমা এই প্রতিযোগিতায় আমন্ত্রিত হবেন তাহাদের মধ্য থেকে বেছে নিয়ে বেশ কয়েকটি পুজোকে সেরা শিরোপা তুলে দেবেন।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ, অন্যান্য মন্ত্রী বিধায়ক, সাংসদ পৌর প্রতিনিধি এবং ক্লাবের উদ্যোক্তারা, এবং এই অনুষ্ঠান দেখতে উপস্থিত হবেন হাজার হাজার পুজোপ্রেমী ও দর্শক।রবিবার সকাল থেকেই একে একে আমন্ত্রিত প্রতিমা নিয়ে, প্রশেসনের মধ্য দিয়ে, ঢাক, বাদ্যি ও লাইটিং সহকারে বিভিন্ন রোড ধরে একে একে রেড রোডে প্রতিমা নিয়ে উপস্থিত হবেন, সারা রাস্তা জুড়ে থাকবে প্রশাসনের কড়া নজরদারী, প্রতিবছর সব রকম বিচারের মধ্য দিয়ে দুর্গাপুজো ক্লাব গুলিকে আমন্ত্রিত করেন, এবং আমন্ত্রিত সকল প্রতিমাকে আবার বিচারের মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নেওয়া হয়,‌ এবং সম্মান ও নগদ পুরস্কৃত করা হয়। বাঙ্গালীদের শারদীয়া দুর্গোৎসব ইউনিস্কো সম্মান ছিনিয়ে এনেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, তাই শারদীয়া দুর্গোৎসব বাঙ্গালীদের গর্ব, কার্নিভালের মধ্য দিয়ে সবাইকে একত্রিত করতে চেয়েছেন।

সাংবাদিক- সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.