বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
অসময়ে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড নওগাঁ
/ ১৫৯ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

হঠাৎ করেই অসময়ে নওগাঁর বিভিন্ন উপজেলার ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে করে ঘরবাড়ি সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শনিবার জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর সহ সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রায় ৩০/৪০মিনিট ধরে বাতাসের এই তান্ডব চলে।

এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কোন প্রাণহানির ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিল শিকারী, দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায় সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।ঝড়ের তান্ডবে  বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা।

পত্নীতলা ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, ‘আমরা মাতাজি রোড ও পুরাতন বাজারে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছি।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’সেই সাথে ফায়ার সার্ভিসে  কর্মীরাও কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.